প্রকাশিত: ২৫/১১/২০১৮ ৯:৪৬ এএম

উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভে ইয়াবা ব্যবসায়ী ও পুলিশের মধ্যে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী ও ২১ মামলার আসামি নিহত হয়েছে। তার নাম জিয়াউর রহমান জিয়া (৩৮)। রবিবার (২৫ নভেম্বর) ভোরে টেকনাফের মেরিন ড্রাইভ সড়কের নোয়াখালী পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ইয়াবা ও অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, জিয়া টেকনাফ সদর ইউনিয়নের নাজির পাড়া মোহাম্মদ ইসলামের ছেলে। তার বিরুদ্ধে ১২টি মাদক ও একটি অস্ত্রসহ ২১ মামলা রয়েছে এবং সে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। তারা হলেন, এসআই শরীফুল, মহাদি ও চটন দাস।
টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাস বলেন, জিয়ার স্বীকারোক্তি অনুযায়ী মেরিন ড্রাইভ সড়কে অভিযানে গেলে ইয়াবা ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও পাল্টা গুলি ছুড়ে। পরে ইয়াবা ব্যবসায়ীরা পিছু হটলে সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় জিয়াকে উদ্ধার করে স্বাস্থ্য কপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এসময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি অস্ত্র, তিনটি এলজি অস্ত্র, ২ রাউন্ড গুলি ও ২০ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
ওসি আরও বলেন, ইয়াবা ব্যবসায়ীদের গুলিতে শীর্ষ ইয়াবা ব্যবসায়ী জিয়া নিহত হয়েছে। তার বিরুদ্ধে মাদকসহ ২১টি মামলা রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

পাঠকের মতামত

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...