ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৬/০১/২০২৫ ১০:২৮ এএম

কক্সবাজারের টেকনাফ বন বিভাগের হোয়াইক্যং রেঞ্জের হরিখোলা গহীন বনে বাচ্চা প্রসব শেষে এক মা হাতির মৃত্যু হয়েছে। তবে সদ্য ভূমিষ্ঠ হওয়া বাচ্চা শাবক হাতিটি বেঁচে আছে। খবর শুনে বন বিভাগের লোকজন হাতির শাবককে উদ্ধার করে হোয়াইক্যং রেঞ্জ অফিসে নিয়ে আসেন। তাকে আপাতত গরুর দুধ খাওয়ানো হচ্ছে।

রোববার রাতে হোয়াইক্যং রেঞ্জ কর্মকর্তা মো. মিনার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, স্থানীয়দের মাধ্যমে জানতে পারি হোয়াইক্যং রেঞ্জের আওতায় হরিখোলা গহীন পাহাড়ে একটি বন্য মা হাতির বাচ্চা শাবক প্রসব করার সময় মৃত্যু হয়েছে। এ ঘটনার খবর পেয়ে বিকালে হোয়াইক্যং বিটের বন বিভাগের সদস্যরা পাহাড়ে পৌঁছে ঘটনাস্থল থেকে হাতির বাচ্চা শাবকটি উদ্ধার করে বন বিভাগের অফিসে নিয়ে আসেন। পাশাপাশি মৃত মা হাতিকে মাটিচাপা দেওয়া হবে।

তিনি আরও জানান, উদ্ধার হওয়া হাতির বাচ্চা শাবকটি ডুলাহাজারা সাফারি পার্কে পাঠানোর প্রক্রিয়া চলছে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...