প্রকাশিত: ১৫/০২/২০২০ ২:০২ পিএম

হুমায়ূন রশিদ :
টেকনাফে র‍্যাব সদস্যরা অভিযান চালিয়ে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের এক সদস্যকে আটক করেছে।

সুত্র জানায়, ১৪ ফেব্রুয়ারী ভোররাতে র‍্যাব-১৫ (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল চলতি এসএসসি পরীক্ষাকে পুঁজি করে ভূয়াঁ ফেসবুক ও মেসেঞ্জার আইডি ব্যবহার করে প্রশ্নপত্র দেয়ার কথা বলে বিকাশের মাধ্যমে টাকা আদায়ের গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ শীলবনিয়া পাড়ায় সাড়াঁশি অভিযান চালিয়ে ১টি মোবাইল ও সীমকার্ডসহ এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকারি চক্রের সক্রিয় সদস্যকে শীলবনিয়া পাড়ার শাহ আলমের পুত্র শাহীদ আল শাহা ওরফে রিসেল (২০) কে আটক করে।

আটক প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের সদস্যের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে র‍্যাব-১৫ (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ মির্জা শাহেদ মাহতাব (এক্স.বিএন) পিপিএম নিশ্চিত করেন।

পাঠকের মতামত

টেকনাফ-উখিয়া উপকুলের সৈকত থেকে শামুক-ঝিনুক পাচার; প্রশাসন নির্বিকার

বঙ্গোপসাগরের টেকনাফ-উখিয়ার উপকুলের সৈকত এলাকা থেকে শামুক-ঝিনুক সংগ্রহ করে প্রতিনিয়ত পাচার করা হচ্ছে। প্রকাশ্যে শামুক-ঝিনুক ...

অভিযানের পরও মেরিনড্রাইভে নির্মাণযজ্ঞ, ‘সরকারি দপ্তর’ ম্যানেজের দাবি!

টুপটুপ রিসোর্টে অগ্নিকান্ডের পর মেরিনড্রাইভ এলাকায় অবৈধ-অনুমোদনহীন স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। ...

ডিএনএ টেস্টে নিহত ১০ জনের পরিচয় মিলেছে, মিলেনি ছাত্রদল নেতার স্ত্রীর পরিচয়

উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষায় শনাক্ত করেছে ...