ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৪/১১/২০২২ ৭:০৬ পিএম

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে পাঁচ মানব পাচারকারীকে আটক করেছে পুলিশ। এ সময় মো. শাহেদ নামে অপহৃত এক কিশোরকে উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ভোর থেকে শুক্রবার (৪ নভেম্বর) ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, টেকনাফ সদর ইউনিয়নের তুলাতলী এলাকার মৃত হোছন আহমদের ছেলে মো. বেলাল, মৃত আমির হামজার ছেলে আব্দুর রহমান, মৃত হোছন আহমদের ছেলে আব্দুর রশিদ, হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালীর মো. কালুর ছেলে জাহাঙ্গীর আলম ও আব্দুল হাকিমের ছেলে মো. জাহাঙ্গীর।

টেকনাফ থানার ওসি আবদুল হালিম এ তথ্য নিশ্চিত করে জানান, সম্প্রতি টেকনাফের বিভিন্ন এলাকায় মানবপাচারকারীরা সক্রিয় হয়ে উঠেছে এমন খবর পেয়ে পুলিশ সুপারের নির্দেশে মানবপাচারকারীদের আটককে অভিযান শুরু করে পুলিশ। তারই অংশ হিসেবে বৃহস্পতিবার থেকে শুক্রবার ভোর পর্যন্ত অভিযান চালানো হয়। পৃথক অভিযানে পাঁচ মানবপাচারকারীকে আটক করা হয়।

এ সময় মানব পাচারকারীদে কাছ থেকে মো. শাহেদ এক কিশোরকে উদ্ধার করা হয়েছে। আটককৃত মানব পাচারকারীদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

পাঠকের মতামত

ইনানীতে বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শনে সেনাপ্রধান

কক্সবাজারের ইনানীতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ...

কক্সবাজারে এসপি কার্যালয়ের পাশেই ইয়াবার ডেরা, ১০ চালানে পাঠানো হয় ২০ লাখ ইয়াবা

কক্সবাজার শহরের বাহারছড়া পর্যটন নগরীর অভিজাত এলাকা হিসেবে পরিচিত। এখানে রয়েছে পুলিশ সুপার (এসপি) কার্যালয়, ...

টুপটুপ রিসোর্টে ১০ মৃত্যু: ম্যানেজারের ৭ দিন রিমান্ড চায় পুলিশ

কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর ঘটনায় করা মামলায় গ্রেপ্তার রিসোর্টের ...