প্রকাশিত: ০৯/০১/২০২০ ৫:৪২ পিএম
ফাইল ছবি

সংবাদদাতা:

ফাইল ছবি

টেকনাফের স্থলবন্দর এলাকার ১৪ নং ব্রীজের বেটের বাগান থেকে এক রোহিঙ্গা কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে।
(৯ জানুয়ারী) বৃহস্পতিবার বিকাল ৩ টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের স্থলবন্দর এলাকার ১৪ নং ব্রীজের পাশে বেটের বাগান থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
সে নয়াপাড়া রোহিঙ্গা বি ব্লকের আবদুল্লাহর মেয়ে শাহিনা আক্তার (৯)।

নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই বাবুল জানান, টেকনাফের হ্নীলা ইউনিয়নের স্থলবন্দর ১৪ নং ব্রীজ এলাকায় বেটের বাগানে দুপুরের দিকে এক কিশোরীর লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পুলিশ বিকাল ৩ টার দিকে লাশটি উদ্ধার করে। পরে লাশটি দেখে স্থানীয়রা পরিবারকে খবর দিলে কিশোরী বাবা, মা আসে।

উল্লেখ্য, এর আগে গত ৭ জানুয়ারী থেকে নিখোঁজ হন শাহিনা আক্তার। নয়াপাড়া ক্যাম্প থেকে নিখোঁজ হয়েছিল সে। প্রতিদিনের মত খেলতে বাহির হয়েছিল। (৯ জানুয়ারী) বৃহস্পতিবার কিশোরী শাহিনা আক্তার এর লাশ উদ্ধার করা হয়।

পাঠকের মতামত

কক্সবাজারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজানের বদলে কারাভোগ করা সোনা মিয়া জামিনে মুক্ত

‘আয়নাবাজি’র শিকার নিরপরাধ দিনমজুর সোনা মিয়া অবশেষে কারামুক্ত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) সকালে কক্সবাজার জেলা ...

কক্সবাজারে গণস্বাস্থ্য কেন্দ্রে পরিচালকের স্বেচ্ছাচারিতা, স্থানীয় কর্মী ছাঁটাইয়ের অভিযোগ

কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত অন্যতম বেসরকারি সংস্থা ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ (জিকে)-এর ভারপ্রাপ্ত ...

কক্সবাজারে হচ্ছে পর্যটন হাব,আমন্ত্রণ জানানো হচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের

পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন হাবে রূপান্তরের উদ্যোগ শুরু হয়েছে। এ লক্ষ্যে সমন্বিত ...
Single Page Footer