লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল
কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

গিয়াস উদ্দিন ভূলু : টেকনাফে গত সপ্তাহ ধরে নিখোঁজ যুবকের গুলিবিদ্ধ পরিত্যক্ত লাশ সাগর উপকূল হতে উদ্ধার করেছে পুলিশ।
জানা যায়, ২৯ নভেম্বর সকালে টেকনাফের বাহারছড়ার নোয়াখালী পাড়া বীচে একটি পরিত্যক্ত লাশের খবর পেয়ে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তা আনোয়ার হোসেন ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। এরপর বিভিন্ন সুত্রে উদ্ধারকৃত মৃতদেহ সাবরাং ইউনিয়নের আলীর ডেইলের মৃত ছিদ্দিক আহমদের পুত্র মোহাম্মদ হানিফ (২৮) বলে সনাক্ত করে। সুরতহাল রিপোর্ট তৈরীর পর লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য প্রেরণ করা হচ্ছে। স্থানীয় ও স্বজনদের দাবী, গত ৮দিন ধরে সে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়।
এদিকে তদন্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, পরিত্যক্ত লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ প্রস্তুতির সত্যতা স্বীকার করেন।
পাঠকের মতামত