উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৯/০৭/২০২৩ ৭:১৬ এএম

কক্সবাজারের টেকনাফ হ্নীলা মাদ্রাসার শিশু শিক্ষার্থী ফারিহা জান্নাতকে (৯) হাত-পা বেঁধে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার ঘটনায় অভিযুক্তকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার (২৮জুলাই) বিকেলে উপজেলা হ্নীলা দারুসুসুন্নাহ মাদ্রাসার ২২ নং কক্ষ থেকে তাকে আটক করা হয়।

আটক কিশোর হ্নীলা দারুস্সুন্নাহ মাদ্রাসার সহকারী পরিচালক মুফতি আলী আহমদের ছেলে ইরফান (১৭)। সম্পর্কে তারা মামা-ভাগ্নি। অভিযুক্ত ইরফান শিশু শিক্ষার্থীকে নাস্তার প্রলোভন দেখিয়ে মাদ্রাসার কক্ষে এনে ধর্ষণের পর হত্যা করে।

শুক্রবার (২৮জুলাই) রাত ১০টার দিকে ঘটনাস্থল হ্নীলা দারুসসুন্নাহ মাদ্রাসা মাঠে আয়োজিত সংবাদ সম্মেলনে র‌্যাব ১৫ এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ সাদিকুল হক এসব তথ্য জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার (২৭জুলাই) সন্ধ্যায় অভিযুক্ত ইরফান নাস্তার প্রলোভন দেখিয়ে শিশু ফারিয়াকে মাদ্রাসার তার বাবার ২২ নং কক্ষে নিয়ে যায়। পরে দরজা বন্ধ করে হাত-পা বেঁধে তাকে ধর্ষণ করে। পরে ফারিহা জান্নাতের
অতিরিক্ত রক্তক্ষরণ হলে রশি দিয়ে শ্বাসরোধে হত্যা করে।

র‌্যাব অধিনায়ক আরও বলেন, ঘটনা ধামাচাপা দিতে অপহরণের ঘটনা সাজায় কিশোর ইরফান। পরে ফোন করে নিহত শিশুর মা-বাবার কাছ থেকে ৫ টাকা মুক্তিপণ দাবি করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করেছে আটক কিশোর।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...