প্রকাশিত: ২৫/০৯/২০২২ ৩:৪৭ পিএম , আপডেট: ২৫/০৯/২০২২ ৩:৫৪ পিএম

কক্সবাজারের টেকনাফে ১৩টি স্বর্ণের বার উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড সদস্যরা। শনিবার রাতে টেকনাফ স্থলবন্দর সংলগ্ন বরইতলী এলাকায় অভিযান চালিয়ে এসব বার উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিষয়টি স্বীকার করে রোববার সকালে কোস্ট গার্ডের টেকনাফ স্টেশন অফিসার লে. কমান্ডার মো. আশিক আহমেদ জানান, মিয়নমার থেকে আসা ট্রলারে স্বর্ণ পাচার করছে, এমন খবরে তিনিসহ কোস্ট গার্ডের একটি দল বরইতলী প্যারা বন এলাকায় অবস্থা নেন। এ সময় সন্দেহভাজন একজনকে দেখে থামার সংকেত দিলে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে একটি বস্তা ফেলে প্যারাবনের ভেতরে ঢুকে পড়েন ওই ব্যক্তি। পরে ফেলে যাওয়া বস্তাটি তল্লাশি করে ১৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

স্টেশন অফিসার আরও জানান, উদ্ধার করা স্বর্ণের বারগুলোর দাম ১ কোটি বায়ান্ন লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা ।

পাঠকের মতামত

সীমান্ত নিরাপত্তায় পূর্ণাঙ্গ সামরিক ঘাঁটি হচ্ছে রামু সেনানিবাস

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের সীমান্ত নিরাপত্তা জোরদার, বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষা ও কৌশলগত সামরিক সক্ষমতা ...

বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী সাংবাদিকতায় এগিয়ে যাওয়ার প্রত্যয়দৈনিক আজকের কক্সবাজার বার্তা গণমানুষের কন্ঠস্বর হয়েই থাকবে

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার জেলার বহুল প্রচারিত দৈনিক আজকের কক্সবাজার বার্তার প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ...
Single Page Footer