প্রকাশিত: ০৪/০৮/২০১৮ ৪:২৮ পিএম , আপডেট: ১৬/০৮/২০১৮ ১১:৪৬ পিএম

হুমায়ুন রশিদ,টেকনাফ : 
টেকনাফে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, কিরিচ ও ইয়াবাসহ ৩জন নারী-পুরুষকে আটক করেছে।
জানা যায়, ৪ আগষ্ঠ ভোররাত সোয়া ২টায় র‌্যাব-৭, টেকনাফ ক্যাম্প কমান্ডার লেঃ মির্জা শাহেদ মাহতাব মাদক বিক্রয় ও নাশকতার গোপন সংবাদের ভিত্তিতে একটি চৌকষ আভিযানিক দল নিয়ে উপজেলার পশ্চিম লেদার আবুল খায়েরের বাড়িতে অভিযানে গেলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনতার সহায়তায় টেকনাফ পুরান পল্লান পাড়ার সৈয়দুর রহমান প্রকাশ কালুর পুত্র মোঃ হারুন রশিদ (২৪) কে দেশীয় অস্ত্র ওয়ান শুটারগান, পশ্চিম লেদার আবুল খায়েরের পুত্র মোঃ মিজানুর রহমান (১৯) কে কিরিচ ও কামরুন্নাহার (২১) কে আটক করে।

তাদের দেহ তল্লাশী করে ১ হাজার ৬শ ৭৫ পিস ইয়াবা বড়ি পাওয়া যায়।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক দ্রব্য দখল ও হেফাজতে অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের পর জব্দকৃত অস্ত্রাদি ও মাদকসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...