প্রকাশিত: ০৮/০২/২০১৭ ১০:৩৫ এএম

শাহেদ মিজান::

টেকনাফে ইয়াবা ব্যবসায়ীদের দু’গ্রুপের বন্দুকযুদ্ধে এক ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছে। বুধবার ভোরে টেকনাফ স্থল বন্দরের ১৪ নাম্বার ব্রিজের কাছে এই গোলাগুলির ঘটনা ঘটে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আবদুল মজিদ জানান, ইয়াবা ব্যবসায়ীদের দু’পক্ষের মধ্যে গোলাগুলি খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশ গিয়ে গুলিবিদ্ধ এক ব্যক্তি লাশ উদ্ধার করেন। নিহত ইয়াবা ব্যাবসায়ীর পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে দেশীয় বন্দুক, গুলি ও ১০ প্যাকেট ইয়াবা উদ্ধার করা হয়েছে। মৃতদেহ উদ্ধার করে টেকনাফ থানায় নিয়ে আসা হয়েছে। ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে ওসি জানান।সিবিএন

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer