প্রকাশিত: ০৩/০৫/২০১৯ ১১:৪৫ এএম

টেকনাফ প্রতিনিধি::

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং ইউপির জীম্বংখালীর একটি খাল থেকে শুক্রবার রাতে দুই লাখ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।
টেকনাফ ২ বর্ডার গার্ড বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়সল হাসান খান বলেন, গোপন সংবাদে জীম্বংখালী বিওপি’র একটি টহলদল ৭ নং স্লুইসগেটের এক পাশে অবস্থান নেয়। কিছুক্ষণ পর নাফ নদী পার হয়ে খালের ভেতর দিয়ে একটি ডিঙি নৌকা প্রবেশ করে। এসময় টহলদলের উপস্থিতি টের পেয়ে ডিঙিতে থাকা ইয়াবা ব্যবসায়ীরা অন্ধকারের সুযোগে খালের অপর পাড় দিয়ে পালিয়ে যায়। পরে তাদের রেখে যাওয়া ডিঙি তল্লাশি করে দুই লাখ ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ছয় কোটি টাকা। ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর প্রতিনিধি, স্থানীয় ব্যক্তি ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে ইয়াবাগুলো ধ্বংস করা হবে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...