প্রকাশিত: ১১/০৬/২০২০ ৬:৫৫ এএম

কক্সবাজারের টেকনাফে বুধবার সন্ধ্যায় ইয়াবা বেচাকেনার সময় দুই মাদক ব্যবসায়ী ও মানব পাচারকারীকে হাতেনাতে আটক করেছে বিজিবি। এ সময় দুই হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।
আটকরা হলেন- ওই উপজেলার হ্নীলা ইউপির নয়াপাড়ার সিদ্দিকুর রহমানের ছেলে শফিকুর রহমান, মীর আহাম্মদের ছেলে মো. আইয়ুব।

এ তথ্য নিশ্চিত করেন বিজিবি’র ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।

তিনি জানান, নয়াপাড়া জেলে ঘাটের একটি মুদি দোকানে ইয়াবা বেচাকেনা চলছে- এমন তথ্যে অভিযান চালানো হয়। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে লুঙ্গির ভেতর থেকে দুই হাজার ইয়াবা ও একটি মোবাইল উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার দাম আনুমানিক ছয় লাখ টাকা।

লে. কর্নেল ফয়সল আরো জানান, আটকরা মাদক ব্যবসায়ী ও মানব পাচারকারী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে টাকার বিনিময়ে রোহিঙ্গাদের মালয়েশিয়ায় পাচার ও দেশের বিভিন্ন স্থানে মাদক বেচাকেনার কথা স্বীকার করেছেন তারা। তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা রয়েছে।

পাঠকের মতামত

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...
Single Page Footer