প্রকাশিত: ২৭/০৭/২০২০ ৭:৩৮ এএম

কক্সবাজারের টেকনাফে তুচ্ছ ঘটনায় কথা কাটাকাটির জেরে খালাতো ভাইয়ের ছুরিকাঘাতে রহিম উল্লাহ নামে এক যুবক নিহত হয়েছেন।
রোববার রাতে উপজেলার সাবরাং ইউপির ডেইলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রহিম উল্লাহ একই এলাকার নুর মোহাম্মদের ছেলে।

সাবরাং ইউপি প্যানেল চেয়ারম্যান মো. শরীফ হোসেন বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে রহিম উল্লাহকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন খালাতো ভাই মো. দেলোয়ার। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

টেকনাফ মডেল থানার এসআই নাজিম উদ্দিন বলেন, খবর পেয়ে রাতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক শাখা থেকে গ্রাহকের ৩৩ লক্ষাধিক টাকা উধাও -থানায় জিডি

কক্সবাজারের ঈদগাঁও বাসস্টেশনস্থ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) ঈদগাহ শাখা থেকে এক গ্রাহকের হিসাব থেকে ...

উখিয়ায় ইয়াবা উদ্ধার নিয়ে রহস্য, পুলিশের বিরুদ্ধে আত্মসাতের অভিযোগ

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা। কক্সবাজারের উখিয়ার খ্যাংখালী স্টেশন পেরিয়ে কিছুটা সামনে একটি ব্যাটারিচালিত অটোরিকশা থামায় ...