প্রকাশিত: ০৩/১১/২০১৮ ৬:৩২ এএম

টেকনাফ : টেকনাফে আসমা আক্তার (১৫) নামে এক তরুণীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় হাসিনা বেগম (৩৫) নামে এক নারী আহত হন। তাকে কক্সবাজার হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২ নভেম্বর) রাতে এই ঘটনা ঘটে।
আসমা টেকনাফের হোয়াইক্যংয়ের চাকমারকুল এলাকার বাসিন্দা। ঘটনার খবর পেয়ে রাত ১১টার দিকে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদশর্ন করেছেন।

হোয়াইক্যং ইউপি চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী স্থানীয়দের বরাত দিয়ে জানান, শুক্রবার রাতে একদল দুর্বত্ত দুই নারীকে হত্যার চেষ্টা চালায়। এসময় তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আরেক নারীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজারের পাঠানো হয়েছে। তবে কারা কী উদ্দ্যেশে হামলা চালিয়েছে তা এখনও নিশ্চত করা যায়নি।

স্থানীয়রা জানান, শুক্রবার রাত ৮টারদিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকূলে একদল দুর্বৃত্ত প্রবাসীর স্ত্রী হাসিনা বেগমকে হত্যা করার চেষ্টা করলে পার্শ্ববর্তী মো. আলম সওদাগরের মেয়ে আসমা বাধা দেয়। এতে দুর্বৃত্তরা ক্ষুদ্ধ হয়ে আসমাকে ঘটনাস্থলে গলাকেটে হত্যা করে। স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে জড়ো হলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাস বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই মুহূর্তে কিছু বলা সম্ভব হচ্ছে না।’

পাঠকের মতামত

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...