ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৩/০১/২০২৫ ৬:৫২ এএম
Oplus_131072

টেকনাফে ‘খেলাধুলা শেষে সড়ক পার হওয়ার সময়’ ট্রাক চাপায় এক শিশু নিহত হয়েছে।

বুধবার সন্ধ্যা ৬ টায় শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের ( কক্সবাজার-টেকনাফ সড়ক) টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী স্টেশন সংলগ্ন গোদারপাড়ায় এ ঘটনা ঘটে বলে জানান, হাইওয়ে পুলিশের হোয়াইক্যং ফাঁড়ির ওসি সুকান্ত চক্রবর্তী।
নিহত তানজিম মোহাম্মদ আফসান (৬) হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী দক্ষিণ নাছর পাড়ার আব্দুর শুক্কুরের ছেলে।
স্বজনদের বরাতে সুকান্ত চক্রবর্তী বলেন, বিকালে স্থানীয় কয়েকজন শিশু মিলে কক্সবাজার-টেকনাফ সড়কের খারাংখালী স্টেশনের দক্ষিণে গোদারপাড়ায় খেলাধুলা করছিল। সন্ধ্যার আগে খেলাধুলা শেষে আফসান সহ অন্যরা শিশুরা সড়ক পার হওয়ার জন্য অপেক্ষা করছিল। এমতাবস্থায় টেকনাফ দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে শিশুটি ঘটনাস্থলে মারা যায়।

পরে স্থানীয় লোকজন ঘটনাটি দেখতে পেয়ে এগিয়ে গেলে চালক ও সহকারি গাড়ী ফেলে পালিয়ে যায়। এসময় স্থানীয় গাড়ীটি জব্দ করেছে।
হাইওয়ে পুলিশের এ কর্মকর্তা বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মরদেহ উদ্ধার করেছে। পরে লাশের সুরতাহাল রিপোর্ট তৈরী করে স্বজনদের হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...