ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৯/০১/২০২৪ ১০:০৫ পিএম , আপডেট: ১০/০১/২০২৪ ১২:০০ পিএম

টেকনাফ সাগর উপকূলে টানা জালের মহৌৎসব চলছে। শীতকালে ১৫ নটিকেল মাইল সাগর উপকূলে ছোট জাতের বিভিন্ন প্রজাতির বেশির ভাগ মাছ টানা জালে ধরা পড়ে। সাগর শীতল থাকায় ছোট জাতের বিভিন্ন মাছ উপকূলে চলে আসে। এ সুযোগে ছোট জাতের মাছ খাওয়ার জন্য বড় বড় মাছ উপকূলে আসলে অনেক সময় টানা জালের লম্বা থলের ভিতর আটকা পড়ার পর মৎস্যজীবী জেলেদের ভাগ্য খুলে যায়। যেন জেলেদের জালটি সোনার হরিণে পরিনত হয়।

গত বছর টেকনাফ সদর ইউনিয়নের এক জেলের জালে ২১লাখ টাকার দামে কালো পোয়া মাছ ধরা পড়েছিল। অপর দিকে সেন্টমার্টিন দক্ষিণ পাড়ার এক জেলের টানা জালে ১২ লাখ টাকার দামে লাল কোরাল মাছ ধরা পড়ার পর অসহায় জেলে এক দিনে অভাব মুক্ত হয়। এবার টেকনাফ সাগর উপকূলের এক জেলের টানা জালে বৃহৎ আকারের বোল মাছ ধরা পড়েছে। ৮ জানুয়ারি ভোর সকালে সাগর উপকূলীয় বাহারছড়া ইউনিয়নের শীলখালীর এক মৎস্যজীবী জেলের টানা জালে এ ভুল মাছটি ধরা পড়ে। মাছটির ২০০ কেজি। টেকনাফ পৌরসভার মাছ ব্যবসায়ী মোঃ ইউনুছ মাছটি ১ লাখ ৭০ হাজার টাকায় ক্রয় করে এবং প্রতি কেজি ১৫ শত টাকায় বিক্রি করেছি। এমন তথ্য দিয়ে টেকনাফ পৌর শহরে মাইকিং এ প্রচার করার পর টেকনাফ পৌর শহর মাছ বাজারে কেজিতে ১৫০০ শত টাকা করে বিক্রি হয়েছে। বিক্রি করে লাখ টাকা পেয়েছি।

টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ দেলোয়ার হোসেন বলেন,অতীতে সরকারিভাবে মৎস্য আহরণ নিষিদ্ধ থাকার পর বড় মাছগুলো বড় হয়ে যায়। টানা জালে আটকে পড়া বৃহৎ আকারের বড় বোল মাছটি সুস্বাদু এবং এর পদনা এবং থলের দাম বেশি। তাই এই মাছ কে সোনার হরিণ বলা হয়ে থাকে। চিকিৎসকদের মতে এ মাছের থলে ও পদনা সুতা করে অপারেশনের জন্য খুবই উপকারী। মাছটিএক নজর দেখার জন্য উৎসুক জনতার বীড় জমেছে। ২০০ কেজি ওজনের একটি বোল মাছ ধরার খবর শুনেছি। সাধারণত এত বড় মাছ ধরা পড়ে না। তবে শীত মৌসুমে ৫ থেকে ১৫ কেজি পর্যন্ত বোল মাছ জেলেদের জালে আটকা পড়ে। এ মাছটির বৈজ্ঞানিক নাম রায়মাস বোলা। তবে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় এটির নাম বোল মাছ বলে। সুত্র, যায়যায়দিন

পাঠকের মতামত

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...

কক্সবাজারে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামের এক ছাত্রদল ...

মিয়ানমারের স্ক্যাম সেন্টারে বন্দি দুই শতাধিক বাংলাদেশি

মিয়ানমারের স্ক্যাম সেন্টারে বন্দি দুই শতাধিক বাংলাদেশি মিয়ানমারের স্ক্যাম সেন্টারে মৃত্যুর হাত থেকে ফিরে থাইল্যান্ডে ...
Single Page Footer