মোঃ আরাফাত সানি, টেকনাফ প্রতিনিধি।
প্রকাশিত: ১৪/০৯/২০২২ ৬:৩৯ পিএম

কক্সবাজারের টেকনাফে এক জেলের জালে ৩৪ কেজি ওজনের একটি পোপা মাছ ধরা পড়েছে। দাম হাঁকানো হয়েছে ৫ লাখ টাকা।

বুধবার (১৪ আগষ্ট) ভোররাত সাড়ে তিনটার দিকে সেন্টমার্টিনের উত্তর- দক্ষিণে বঙ্গোপসাগরে মাছটি ধরা পড়ে বলে ইশতিয়াক আহমদ নামের ফিশিং ট্রলারে মাঝি আমিন উল্লাহ জানান।

বুধবার সকালে দিকে ট্রলারটি মিস্ত্রিপাড়া ঘাটে এসে পৌঁছলে স্থানীয়রা পোয়া মাছটি দেখতে ভিড় জমায়।

চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় স্থানীয়রা মাছটিকে ‘লাল পোয়া’ বলে থাকে।

বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, পোপা মাছের আকর্ষণ হলো পেটের ভেতর থাকা পটকা বা বায়ুথলি। এ বায়ুথলি দিয়ে বিশেষ ধরনের সার্জিক্যাল সুতা তৈরি করা হয়।

এ কারণেই মাছটির দাম সাড়ে পাঁচ লাখ টাকা হাঁকানো হয়েছে বলে জানান।

জেলেদের সঙ্গে কথা বলে জানা যায়, টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের বাজার পাড়ার বাসিন্দা মোহাম্মদ ইসলামের মালিকানাধীন ইশতিয়াক আহমদ নামে একটি ফিশিং বোট নিয়ে সাগরে মাছ ধরতে যান। বঙ্গোপসাগরের সেন্টমার্টিন উত্তর- দক্ষিণে এলাকায় মঙ্গলবার রাতে জাল পাতেন। রাতে পোয়া মাছটি ধরা পড়ে। এটির ওজন ৩৪ কেজি।

ট্রলারের মালিক মোহাম্মদ ইসমাঈল জানান, মঙ্গলবার সকালের দিকে মাঝি-মাল্লাসহ ট্রলারটি বঙ্গোপসাগরের উদ্দেশে রওনা হয়। রাতে সেন্টমার্টিনের দ্বীপের দক্ষিণে সাগরে জাল ফেলেন জেলেরা। এর মধ্যে বুধবার রাত তিনটার দিকে জেলেরা জাল টেনে দেখেন অন্যান্য মাছসহ বড় একটি ‘পোপা মাছ’ আটকা পড়েছে।

“মাছটি ট্রলারে তোলার পর আমাকে জানালে দ্রুত ঘাটে চলে আসতে বলি। এই দামি মাছ পেয়ে জেলেরাসহ আমি খুব খুশি।”

ইসমাইল আরও জানান, পোপা মাছটি ছাড়াও এ আর-ও অন্যান্য মাছ ধরা পড়েছে। একসঙ্গে সবগুলো মাছের দাম হাঁকানো হয়েছিল সাড়ে ছয় লাখ টাকা। এ পর্যন্ত ৪ লাখ টাকা পর্যন্ত উঠেছে। কিন্তু ভালো দামে বিক্রয়ের আশায় মাছটি ফ্রিজিং করে কক্সবাজার শহরে পাঠানো হয়েছে।

জানতে চাইলে টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, “৩৪ কেজি ওজনের পোপা মাছ ধরা পড়ার খবরটি শুনেছি। এ মাছ গভীর সাগরে পাওয়া যায়। সাধারণত এত বড় পোয়া সবসময় ধরা পড়ে না। এ মাছের বায়ুথলি দিয়ে বিশেষ ধরনের সার্জিক্যাল সুতা তৈরি করা যায় বলে বিশ্বের বিভিন্ন দেশে এর চাহিদা রয়েছে

পাঠকের মতামত

ঘটনাপ্রবাহঃ মাছ

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...
Single Page Footer