প্রকাশিত: ১৪/০১/২০২১ ৯:৩৭ এএম

বিশেষ প্রতিবেদক::
টেকনাফের হোয়াইক্যংয়ে ৬টি অবৈধ ইটভাটা ধ্বংস করার পাশাপাশি এসব ইটভাটা কর্তৃপক্ষকে ৩৭ লাখ টাকার জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
গতকাল বুধবার বেলা সকাল ১১টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত হোয়াইক্যং ইউনিয়নের দৈংগ্যাকাটা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়েছে।
এ তথ্যাটি নিশ্চিত করেছেন কক্সবাজার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ( র‌্যাব-১৫) সহকারী পরিচালক (মিডিয়া কর্মকর্তা) সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী ।
অভিযানে নেতৃত্ব দেন ঢাকা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাদিকুর রহমান সবুজ। পরিবেশ অধিদপ্তর, কক্সবাজার কার্যালয়ের উপপরিচালক শেখ মোঃ নাজমুল হুদা, সহকারী পরিচালক মিস সংযুক্তা দাশ গুপ্তা, সহকারী পরিচালক মঈনুল হক, পরিদর্শক মাহবুবুল ইসলামসহ সহায়তায় ছিলেন-কক্সবাজার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ( র‌্যাব-১৫) এর একটি বিশেষ দল, পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যবৃন্দ উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানায়, অভিযান চলাকালে ভ্রাম্যমান আদালত পাহাড় কেটে অবৈধভাবে ইটভাটা প্রস্তুত ও পরিচালনার দায়ে, ইট প্রস্তুত এবং ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ (সংশোধিত-২০১৯) মোতাবেক ৬টি অবৈধ ইটভাটা ধ্বংস করা হয়। ইটভাটা গুলো হলো- হোয়াইক্যং এ.এইচ.বি ব্রিকসকে ১০ লাখ, একই এলাকার এম.কে.বি’কে ৬ লাখ, এ.আর.বি’কে ৬ লাখ, এস.এম.বি’কে ৬ লাখ, এম.আর.বি’কে ৩ লাখ ও পি.বি.সি’কে ৬ লাখ টাকাসহ ৩৭ লাখ টাকার জরিমানাসহ প্রত্যেকটি ইটভাটা ধ্বংস করা হয়েছে।

পাঠকের মতামত

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...