ডেস্ক নিউজ
প্রকাশিত: ০১/০২/২০২৩ ৭:৫০ পিএম

টেকনাফে পারিবারিক জমিজমা নিয়ে বিরোধকে কেন্দ্র করে ছোটভাইকে হত্যার অভিযাগে মো. ইউনুছকে (৬০) গ্রেপ্তার করেছে র‌্যাব।
বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজার জেলার সদর উপজেলার ঝিলংজামুহুরিপাড়ার দেলোয়ার হোসেন নামের একজনের ভাড়াবাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব ১৫ এর ভারপ্রাপ্ত অধিনায়ক সৈয়দ সাজিদুল হক জানান, গত ২৮ জানুয়ারি টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ পশ্চিম-উত্তর পাড়া এলাকায় পারিবারিক জমি-জমার বিরোধের জের ধরে গ্রেপ্তার মো: ইউনুছ (৬০), তার ছেলে ওসমান গনি (২০) ও ভাতিজা ইউনুসসহ আরো অজ্ঞাতনামা কয়েকজন মিলে মোহাম্মদ হোসেনকে (৫৮) মধ্যযুগীয় কায়দায় লাঠিসোটা, লোহার রড, কিরিচ ও দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্বকভাবে রক্তাক্ত জখম করে রাস্তায় ফেলে পালিয়ে যায়।

এই ঘটনায় নিহত মোহাম্মদ হোসেনের স্ত্রী আম্বিয়া টেকনাফ মডেল থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। ঘটনার পর হতে এ ঘটনায় জড়িত আসামিরা গ্রেপ্তার এড়াতে দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপনে চলে যায়। র‌্যাব-১৫ এর সদস্যরা আসামিদের গ্রেপ্তারে কৌশলে অভিযান শুরু করে। এক পর্যায়ে ঝিলংজা ইউনিয়নের মুহুরিপাড়া গ্রামের জনৈক দেলোয়ার হোসেনের ভাড়া বাসা থেকে প্রধান আসামি মো. ইউনুছকে গ্রেপ্তার করা হয়

পাঠকের মতামত

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...