উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০১/০৯/২০২২ ৭:১৫ এএম

কক্সবাজারের টেকনাফে ছেলের ছোড়া গুলিতে বাবা মো. ইউনুছ (৪৫) নামে এক ব্যক্তি আহত হয়েছেন।
বুধবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

মো. ইউনুছ ওই এলাকার মৃত হোছেন আহমেদের ছেলে। অভিযুক্ত আবদুল আমিন (২৮) তার ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, দুপুরে নাজিরপাড়া এলাকায় মাটি কাটাকে কেন্দ্র করে আবদুল আমিনের সঙ্গে প্রতিবেশী আবুল ফয়েজের বাগবিতণ্ডা হয়। এ সময় দুই পক্ষের স্বজনসহ স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। এক পর্যায়ে আবদুল আমিন কোমর থেকে পিস্তল বের করে ফয়েজকে লক্ষ্য করে গুলি ছোড়েন। ফয়েজ সরে পড়লে ঘটনাস্থলে থাকা ইউনুছের হাতে গুলি লাগে। তাৎক্ষণাত আশপাশের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে যান।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তরত চিকিৎসক হাফিজা আক্তার জানান, ‘বাঁ হাতে গুলিবিদ্ধ এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছেলের ছোড়া গুলি বাবার হাতে লেগেছে। এ ঘটনায় তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকের মতামত

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...

ভুয়া এনআইডিতে রোহিঙ্গাদের পাসপোর্ট, পুলিশ ভেরিফিকেশন ফেরানোর চিন্তা

জালিয়াতির মাধ্যমে ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহের পর ওই পরিচয়ে পাসপোর্ট বানাচ্ছেন কক্সবাজারের আশ্রয়শিবিরের রোহিঙ্গারা। ...

নিরাপত্তা জোরদারে টেকনাফের হ্নীলায় হচ্ছে সেনা ক্যাম্প, চলছে স্থান নির্ধারণের কাজ

কক্সবাজারে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী ও বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল এলাকায় সেনাবাহিনীর ক্যাম্প স্থাপনের ...