প্রকাশিত: ২৯/০৫/২০২০ ২:৫৩ পিএম

শাহেদ মিজান::
টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে করোনার উপসর্গ নিয়ে নুরুল আমিন (৩৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ মে) দিবাগত ২টার দিকে থাইংখালী এমএসএফ হাসতাপালে মারা যান। তিনি ইউনিয়নের উত্তর কাঞ্জর পাড়ার মৃত আবুল হোসেনের পুত্র। সত্যতা নিশ্চিত করেছেন হোয়াইক্যং ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী।

মৃত নূরুল আমিনের প্রতিবেশী সাখাওয়াত হোসেন জানান, নুরুল আমিন এক সপ্তাহ ধরে শ্বাসকষ্ট, জ্বর, গলা ব্যথা ও মাথা ব্যথায় ভুগছিলেন। ফলে পল্লী চিকিৎসকের পরামর্শে বাসায় অবস্থান করে ওষুধ সেবন করে আসছিলেন তিনি। বৃহস্পতিবার রাত ১০টার দিকে অবস্থার অবনতি হলে তাকে থাইংখালী এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত ২টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি আরো জানান, করোনা সন্দেহ হওয়ায় ২৭ মে করোনা পরীক্ষার জন্য তার নমুনা দেয়া হয়েছে।

চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী জানান, মারা যাওয়া ব্যক্তি করোনা আক্রান্ত কিনা তা রিপোর্ট আসার পর জানা যাবে। তারপরও করোনা বিধি মতে জানাযা ও দাফনের ব্যবস্থা নেয়া হচ্ছে।

পাঠকের মতামত

টেকনাফ-উখিয়া উপকুলের সৈকত থেকে শামুক-ঝিনুক পাচার; প্রশাসন নির্বিকার

বঙ্গোপসাগরের টেকনাফ-উখিয়ার উপকুলের সৈকত এলাকা থেকে শামুক-ঝিনুক সংগ্রহ করে প্রতিনিয়ত পাচার করা হচ্ছে। প্রকাশ্যে শামুক-ঝিনুক ...

অভিযানের পরও মেরিনড্রাইভে নির্মাণযজ্ঞ, ‘সরকারি দপ্তর’ ম্যানেজের দাবি!

টুপটুপ রিসোর্টে অগ্নিকান্ডের পর মেরিনড্রাইভ এলাকায় অবৈধ-অনুমোদনহীন স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। ...

ডিএনএ টেস্টে নিহত ১০ জনের পরিচয় মিলেছে, মিলেনি ছাত্রদল নেতার স্ত্রীর পরিচয়

উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষায় শনাক্ত করেছে ...

কক্সবাজারে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক শাখা থেকে গ্রাহকের ৩৩ লক্ষাধিক টাকা উধাও -থানায় জিডি

কক্সবাজারের ঈদগাঁও বাসস্টেশনস্থ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) ঈদগাহ শাখা থেকে এক গ্রাহকের হিসাব থেকে ...