প্রকাশিত: ১৯/০৭/২০১৭ ১০:১৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৩৪ পিএম

আবুল আলী, টেকনাফ::
টেকনাফ থানা পুলিশের উদ্যোগে ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে থানার হলরুমে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাইন উদ্দীন খাঁনের সভাপতিত্বে ওসি অপারেশন শফিউল আজমের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন,কক্সবাজার পুলিশ সুপার ড.একেএম ইকবাল হোসেন। বিশেষ অতিথি আফরোজুল হক টুটুল, সহকারী পুলিশ সুপার (উখিয়া সার্কেল) চাইলাউ চাকমা, উখিয়া থানার ওসি আবুল খাইর, টেকনাফ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক মো: আলী,সাধারণ সম্পাদক নুরুল বশর, উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি আলহাজ্ব নুরুল হুদা, সাধারণ সম্পাদক আবুল কালাম, হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচকে আনোয়ার, টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: শাহাজান মিয়া, সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর হোসেন, শাহপরীরদ্বীপ আওয়ামীলীগের সভাপতি সোনা আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি সোলতান মাহমুদ, নয়াবাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জহিরুল হাসান, সাংবাদিক আশেক উল্লাহ ফারুকী, মো: শহিদুল্লাহ প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার পুলিশ সুপার ড.একেএম ইকবাল হোসেন বলেন, পুলিশ জনগণের বন্ধু, শক্রু নয়, কোন পুলিশ সদস্য যদি অপরাধ করে থাকে। তথ্য প্রমাণ পেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরো বলেন, জনগণের ট্রাক্সের টাকায় আমাদের বেতন হয়, আমরা সাধারণ জনগণের পাশে থাকতে চাই। ইয়াবা ও
মাদকসহ বিভিন্ন ধরনের অপরাধ প্রবণতা কমানোর লক্ষ্যে জনপ্রতিনিধি, পুলিশ কমিউিনিটি ও সমাজের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সহযোগিতা করার আহ্বান জানান।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...