প্রকাশিত: ০৮/১১/২০১৬ ৯:৩৪ পিএম

টেকনাফ প্রতিনিধি::

টেকনাফ হ্নীলা মৌলভী বাজার নাফনদী সংলগ্ন খালের পাশে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ৮ নভেম্বর মঙ্গলবার দুপুর ১ টার দিকে টেকনাফ মডেল থানার এসআই সাইফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ হ্নীলা মৌলভী বাজার নাফনদী সংলগ্ন খালের পাশে প্যরাবনে ভাসমান অবস্থায় মৃতদেহটি উদ্ধার করে ।
তিনি জানান, উদ্ধার নারী লাশের আনুমানিক বয়স ১৮ বছর। তার পরনে কাপড় ছোপড় ছিল। উদ্ধার মৃতদেহের সুরুতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মগে প্রেরণ করা হয়েছে বলে জানায় তিনি।
টেকনাফ মডেল থানার ওসি আব্দুল মজিদ জানান, মঙ্গলবার সকালে হ্নীলা মৌলভী বাজার নাফনদী সংলগ্ন খালের পাশে প্যারাবনে একটি নারীর মৃতদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ সেখানে গিয়ে ভাসমান অবস্থায় মৃতদেহটি উদ্ধার করে। পরে আইনী ব্যবস্থা গ্রহন করে মগে প্রেরন করা হয় বলে জানায়।

পাঠকের মতামত

পাহাড়ে জিম্মি, সাগরে মৃত্যু: টেকনাফে মানবপাচারের ভয়াবহ নেটওয়ার্ক

টেকনাফের গহিন পাহাড় থেকে বঙ্গোপসাগরের উপকূল পর্যন্ত মানবপাচারকারীদের তৎপরতা থামছে না। কখনো চাকরির প্রলোভন, কখনো ...