উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২০/১০/২০২২ ৯:০৫ পিএম

কক্সবাজারের টেকনাফ পৌরসভা ২নং ওয়ার্ড এলাকা থেকে উদ্ধার হওয়া শক্তিশালী হাত গ্রেনেডটি ধ্বংস করেছে বাংলাদেশ সেনাবাহিনীর বোমা ডিসপোজাল ইউনিট দলের সদস্যরা।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে বাংলাদেশ সেনাবাহিনীতে দায়িত্বরত ক্যাপ্টেন ইশরাত জাহান ইশার নেতৃত্বে সাত সদস্যের একটি দল উদ্ধার হওয়া পুরাতন গ্রেনেডটি টেকনাফ উপজেলা আদর্শ কমপ্লেক্স বিদ্যালয়ের মাঠে ধ্বংস করা হয়েছে।


টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান জানান, টেকনাফ পৌরসভা ২নং ওয়ার্ড পুরান পল্লানপাড়া কুয়েত মসজিদের পূর্ব পাশে একটি খোলা জায়গায় খেলাধুলা করার সময় শিশুরা পুরাতন একটি গ্রেনেড পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। এরপর স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার লোকজন এগিয়ে এসে পড়ে থাকা গ্রেনেডটির কথা তাৎক্ষনিক ভাবে থানায় অবগত করলে পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে গ্রেনেডটি উদ্ধার করতে সক্ষম হয়।
তিনি আরো জানান, গতকাল রাতে গ্রেনেড উদ্ধারের বিষয়টি সেনাবাহিনীকে অবিহিত করে হয়েছে।

উল্লেখ্য, ১৯ অক্টোবর (বুধবার) রাতে টেকনাফ পৌরসভা ২নং ওয়ার্ড পুরান পল্লান এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় পুরাতন এই হাত গ্রেনেডটি উদ্ধার করা হয়।

পাঠকের মতামত

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...