প্রকাশিত: ১৫/০৭/২০১৮ ৪:৪৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৪১ এএম

উখিয়া নিউজ ডটকম- কক্সবাজারের টেকনাফে ২০০ পিস ইয়াবা ও গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় ইয়াবাসহ ২ ব্যক্তিকে ও গাঁজাসহ এক নারীকে আটক করা হয়।

রবিবার সকালে টেকনাফ মাদকদ্রব্য নিযন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ  মোশারফ হোসেনের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার উত্তর জালিয়া পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ২শ পিস ইয়াবাসহ টেকনাফ পৌরসভার উত্তর জালিয়া পাড়া এলাকার মৃত মোঃ ইউসুফ জালালের ছেলে ছৈয়দ আলম প্রকাশ বাবলু (৩৫) ও কুলাল পাড়া এলাকার মৃত মোঃ ইউছুফের ছেলে  মোঃ হামিদ প্রকাশ (৪০) কে আটক করা হয়। এছাড়া এক কেজি গাাঁজাসহ বিবি জান (৩৫) কে ও আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আসামিরা পরস্পর সহযোগিতায় নিষিদ্ধ ঘোষিত মাদক ইয়াবা ও গাঁজা বহন, সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে মাদকদ্রব্য আইনে আটককৃতদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় পৃথকভাবে দুটি নিয়মিত মামলা দায়ের করে তাদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে প্রধান আসামিউখিয়ার মিলন বড়ুয়াকে রাজনৈতিক মামলায় ফাঁসানোর অভিযোগ!

কক্সবাজারের উখিয়ায় একটি রাজনৈতিক মামলাকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। গভীর রাতে নিজ বাড়ি ...

অপরাধ দমন, চোরাচালান প্রতিরোধ ও উন্নয়ন কার্যক্রম নিয়ে উখিয়ায় তিন কমিটির সভা

অপরাধ নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ, সড়ক নিরাপত্তা ও উন্নয়ন কার্যক্রমের সমন্বয় নিয়ে উখিয়ায় তিনটি গুরুত্বপূর্ণ কমিটির ...

রামুতে ছাত্রলীগের শোডাউন: ৩১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের

কক্সবাজারের রামুতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউনের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। মামলায় ৩১ ...

‎বিবাহ বিচ্ছেদের মামলা শেষ করে বাড়ি ফেরার পথে জিবনের বিচ্ছেদ হলো উখিয়ার রুবিনার

‎চার বছরের সংসার উখিয়ার রাজাপালং এর হরিণমারা এলাকার বাসিন্দা রুবিনা আক্তারের (৪০)।পারিবারিক কলহসহ নানান কারণে ...
Single Page Footer