প্রকাশিত: ৩০/০৭/২০১৮ ৮:৩৩ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:০১ এএম

টেকনাফ প্রতিনিধি- কক্সবাজারের টেকনাফে দুই হাজার পিস ইয়াবাসহ দুই চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। রোববার রাতে টেকনাফের নতুন পল্লানপাড়া থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, টেকনাফের দক্ষিণ জালিয়াপাড়ার আবদুল গফুরের ছেলে আবদুর রহমান (২৪) ও একই এলাকার মৃত বুদুরুস মিয়ার ছেলে রেজাউল করিম (২৫)।

বিষয়টি নিশ্চত করেছেন টেকনাফ মডেল থানার ওসি রনজিত কুমার বড়ুয়া। তিনি বলেন, রোববার রাতে টেকনাফের নতুন পল্লানপাড়ায় একটি ইয়াবার চালান পাচার হচ্ছে এমন তথ্য পেয়ে থানা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে তাদের আটক করা হয়। পরে তাদের কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ওসি বলেন, এ ঘটনায় ইয়াবাসহ আটককৃতদের নাম এজাহারভুক্ত করে এবং টেকনাফের নাইট্যংপাড়ার মৃত সৈয়দ হোসেনের ছেলে মো. ইউনুছ ও একই এলাকার রশিদ আহমদের ছেলে মো. ফারুককে পলাতক দেখিয়ে একটি মামলা করা হয়েছে। সোমবার সকালে তাদের কক্সবাজার কারাগারে পাঠানো হবে।

পাঠকের মতামত

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...