উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯/১২/২০২৩ ৪:০১ পিএম

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যংয়ে ‘রাস্তা নির্মাণকে’ কেন্দ্র করে বিরোধের জেরে ২ পক্ষের সংঘর্ষে প্রতিপক্ষের ইটের ঢিলের আঘাতে আব্দুস সালাম ওরফে আব্দু (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) সকালে নয়াপাড়ায় এ ঘটনা ঘটে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওসমান গণি জানান, শুক্রবার (৮ ডিসেম্বর) রাতে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নয়াপাড়ায় চলাচলের রাস্তার কাজ নিয়ে আব্দুস সালামের পরিবারের সঙ্গে স্থানীয় আব্দুস শুক্কুরের পরিবারের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এ নিয়ে উভয়পক্ষের মধ্যের তর্কাতর্কির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে স্থানীয় উভয়পক্ষকে শান্ত করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

শনিবার সকালে আগের রাতের বিরোধকে কেন্দ্র করে উভয়পক্ষের লোকজনের মধ্যে আবারও তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে উভয়পক্ষ ইট-পাটকেল ছুড়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রতিপক্ষের ইটের ঢিলের আঘাতে এক বৃদ্ধ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান মো. ওসমান গণি।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...