প্রকাশিত: ০৭/০৯/২০২০ ১:২৮ পিএম

টেকনাফে ২ বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। তবে এসময় কাউকে আটক করা যায়নি।

৭ সেপ্টেম্বর ভোর রাতে সাবরাং ইউনিয়নের খুরেরমুখ এলাকা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান ইয়াবা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি , সোমবার (৭ সেপ্টেম্বর) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সদস্যরা জানতে পারে মিয়ানমার হতে বঙ্গোপসাগর হয়ে সাবরাং ইউনিয়নের খুরেরমুখ এলাকা দিয়ে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ হতে পারে। এমন তথ্যের ভিত্তিতে খুরেরমুখ বিজিবির অস্থায়ী চেকপোষ্টের একটি বিশেষ টহলদল দ্রুত উক্ত এলাকায় গমন করে চেকপোষ্ট হতে আনুমানিক ৫’শ গজ দূরে বড় মসজিদের পাশে অবস্থান করেন। একটু পর অবস্থানরত টহলদলের সদস্যরা একজন ব্যক্তিকে ১টি বস্তা নিয়ে বঙ্গোপসাগর হতে মেরিন ড্রাইভে উঠতে দেখে চ্যালেঞ্জ করে। এমন সময় পাচারকারী টহলদলের উপস্থিতি টের পেয়ে তার মাথায় থাকা বস্তাটি ফেলে দিয়ে অন্ধকারের সুযোগে পার্শ্ববর্তী গ্রামের ভিতর পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবির সদস্যরা পাচারকারীর ফেলে যাওয়া প্লাস্টিকের বস্তাটি উদ্ধার করে।উদ্ধারকৃত বস্তাটি তল্লাশী করে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৩ কোটি ৩০ লাখ টাকা।

উদ্ধারকৃত ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে, যা পরবর্তীতে উদ্ধর্তন কর্মকর্তা,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি ও স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে বলে জানান লে.কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।

পাঠকের মতামত

অতিরিক্ত বোঝাইয়ে দুর্ঘটনার শঙ্কা, বনভূমিতে বাঁশ মজুতের অভিযোগউখিয়ার সড়কে ফের বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য

কক্সবাজারের উখিয়া-টেকনাফ সড়কে আবারও অতিরিক্ত বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ উঠেছে। এসব ট্রাকে নির্ধারিত ...

সীমান্ত নিরাপত্তায় পূর্ণাঙ্গ সামরিক ঘাঁটি হচ্ছে রামু সেনানিবাস

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের সীমান্ত নিরাপত্তা জোরদার, বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষা ও কৌশলগত সামরিক সক্ষমতা ...
Single Page Footer