প্রকাশিত: ২৭/০৫/২০২১ ৯:০৬ এএম

বিশেষ প্রতিবেদক ::
আইসোলেশন সেন্টার থেকে একজন করোনা রোগী পালিয়ে গেছেন। আজ বুধবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। আজ আইসিডিডিআরবির ওই আইসোলেশন সেন্টারের চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

পালিয়ে যাওয়া করোনা রোগীর নাম মোহাম্মদ রিয়াজ উদ্দিন (২০)। তিনি কক্সবাজারের টেকনাফ পৌরসভা ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি একজন অটোরিকশাচালক।
আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) টেকনাফ আইসোলেশন সেন্টারের মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ২৪ মে মোহাম্মদ রিয়াজ উদ্দিন করোনা পজিটিভ হওয়ার পরে চিকিৎসার জন্য তাঁকে আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়। আজ বুধবার দুপুরে বৃষ্টির এক ফাঁকে তিনি আইসোলেশন সেন্টার থেকে পালিয়ে যান।

বিজ্ঞাপন

টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক টিটু চন্দ্র শীল বলেন, আইসোলেশন সেন্টার থেকে করোনা রোগী পালিয়ে যাওয়ার ঘটনা খুবই দুঃখজনক। কারণ, ওই রোগী যেদিকে যাবেন, সেদিকে লোকজন আক্রান্ত হতে পারেন। তাঁর বাবার নাম খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। পালিয়ে যাওয়া রিয়াজ উদ্দিনের স্ত্রীর নাম শারমিন আক্তার। রোগীর বড় ভাই মোহাম্মদ ইলিয়াছ। তাঁর পরিবারে আড়াই বছরের একটি শিশুসন্তান রয়েছে। শিশুর জন্য তাঁর মন খারাপ লাগত বলে একাধিকবার জানিয়েছিলেন।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা টিটু চন্দ্র শীল আরও বলেন, রিয়াজ উদ্দিন আইসিডিডিআরবির আইসোলেশন সেন্টার থেকে পালিয়ে গেছে। ওই ব্যক্তির কোনো ধরনের সন্ধান পেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবুল মনসুরের সঙ্গে অথবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি ভিত্তিতে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

পাঠকের মতামত

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...

তাজমিন হত্যা: অটোচালক সুমনকে ধরতে অভিযান, আটক ২

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তারে অভিযান ...