প্রকাশিত: ২৯/০৫/২০২১ ৬:৪১ পিএম

বিশেষ প্রতিবেদক ::
কক্সবাজারের টেকনাফ উপজেলার আইসোলেশন সেন্টার থেকে পালানো করোনা রোগীকে আটক করেছে প্রশাসন। আজ শনিবার বেলা আড়াইটার দিকে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়ার ১ নম্বর ওয়ার্ড থেকে তাঁকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম মোহাম্মদ রিয়াজ উদ্দিন (২০)। তিনি টেকনাফ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও অটোরিকশাচালক। ২৬ মে বেলা আড়াইটার দিকে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) টেকনাফের আইসোলেশন সেন্টার থেকে পালিয়ে গিয়েছিলেন তিনি।

আইসিডিডিআরবির কমিউনিকেশন স্পেশালিস্ট অমিত মল্লিক বলেন, ২৪ মে মোহাম্মদ রিয়াজ উদ্দিন করোনা পজিটিভ হলে চিকিৎসার জন্য তাঁকে আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়। পরে ২৬ মে দুপুরে বৃষ্টির এক ফাঁকে আইসোলেশন সেন্টার থেকে পালিয়ে যান তিনি।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা টিটু চন্দ্র শীল বলেন, আইসোলেশন সেন্টার থেকে পালানো সেই করোনা রোগীকে উদ্ধার করা হয়েছে। এ কাজে উপজেলা প্রশাসনকে সহযোগিতা করেছেন রিয়াজ উদ্দিনের স্ত্রী শারমিন আক্তার ও বড় ভাই মোহাম্মদ ইলিয়াছ। আজ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবুল মনসুর পুলিশের সহায়তায় রিয়াজকে আটক করেন। পরে আবার তাঁকে একই আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...