উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৩/১১/২০২৩ ১০:১৯ পিএম

কক্সবাজারের টেকনাফের বাহারছড়া পেট্রোল পাম্পে পার্কিং করা অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৩ নভেম্বর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজান হোসাইন খোকন বিষয়টি নিশ্চিত করে ঢাকা পোস্টকে বলেন, পেট্রোল পাম্পে পার্কিং করা অবস্থায় হঠাৎ অ্যাম্বুলেন্সে আগুন ধরে যায়। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে এসে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তিনি আরও বলেন, অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। আগুন লাগার পর চালক সেখান থেকে বেরিয়ে যেতে সক্ষম হন। কোনো রোগী অ্যাম্বুলেন্সে ছিলেন না।

ফিলিং স্টেশনের নির্বাহী পরিচালক তারেক মাহমুদ রনি ঢাকা পোস্টকে বলেন, সকালে পাম্পে একটি অ্যাম্বুলেন্স পার্কিং করে চালক ইঞ্জিনের কাজ করছিলেন। হঠাৎ বিস্ফোরণে গাড়িটা পুড়ে যায়। তবে এই ঘটনায় কেউ আহত হয়নি।

এই বিষয়ে টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ জোবায়ের ঢাকা পোস্টকে বলেন, একটি অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে খবর পেয়েছি। আমাদের পুলিশের একটি টিম ঘটনাস্থলে যাচ্ছে।

পাঠকের মতামত

তাজমিন হত্যা: কক্সবাজারের সেই রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যা মামলায় অধিকতর জিজ্ঞাসাবাদ করতে কক্সবাজার থেকে গ্রেপ্তার রিয়াজ ...

রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

এ পরিস্থিতিতে রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে জোরদার কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ...

রোহিঙ্গা ক্যাম্পে দরপত্রের তথ্য ফাঁস ঘুরে ফিরে একই ঠিকাদার, কমিশন বাণিজ্যের প্রশ্ন

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে শেড নির্মাণ, শৌচাগার, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, বিভিন্ন অবকাঠামো উন্নয়ন এবং ত্রাণসামগ্রী ...