প্রকাশিত: ২২/০৩/২০১৭ ৯:২৫ পিএম

উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজারের টেকনাফে দেশীয় আটটি অস্ত্র ও গুলিসহ নুরুল আলম (৩৫) নামে এক ডাকাতকে গ্রেপ্তার করেছে র‌্যাব।বুধবার ভোরে টেকনাফ উপকূলীয় ইউনিয়নের বাহারছড়া শামলাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি বাহারছড়া শামলাপুর এলাকার ইজ্জত আলীর ছেলে।কক্সবাজার র‌্যাব-৭ এর কোম্পানী কমান্ডার মেজর মোঃ রুহুল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি টিম সেখানে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তার সহযোগীরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে নুরুল আলমকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৮টি দেশীয় অস্ত্র ও বেশ কিছু গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে টেকনাফ-শামলাপুর সড়কে ডাকাতির অভিযোগ রয়েছে। টেকনাফ থানায় তার নামে ডাকাতিসহ বিভিন্ন অপরাধে ৫টি মামলা রয়েছে বলেও জানান তিনি।

পাঠকের মতামত

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...

বিয়ের অনুষ্ঠান থেকে কক্সবাজার ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভাই–বোনসহ নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা কনের ...
Single Page Footer