প্রকাশিত: ২৬/১১/২০১৬ ৯:১৩ এএম

হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ::teknaf-25-11-16-762x1024

টেকনাফে অর্ধ কোটি টাকা মুল্যের ইয়াবাসহ মাইক্রোবাস আটক করেছে বিজিবি। আটককৃত ৫৯ লক্ষ ৬৫ হাজার ৫০০ টাকা মুল্যের ৯ হাজার ৮৮৫ পিস ইয়াবা ও মাইক্রোবাস টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে চালক এবং হেলপারকে পলাতক আসামী করা হয়েছে। তবে গাড়ির নম্বর এবং চালক ও হেলপারের নাম-ঠিকানা উল্লেখ করা হয়নি। ২৫ নভেম্বর রাত ১০টায় টেকনাফস্থ ২ বিজিবি থেকে প্রেরিত অধিনায়কের পক্ষে অতিরিক্ত পরিচালক আবু রাসেল সিদ্দিকী স্বাক্ষরিত প্রেস রিলিজে বলা হয় ২৩ নভেম্বর সন্ধ্যায় হাবিবছড়া চেক পোস্টে ল্যান্স নায়েক মোঃ জহিরুল ইসলাম দায়িত্ব পালনকালীন একটি মাইক্রোবাস চেকপোস্টের ২০ গজ দুরে থামিয়ে চালক ও হেলপার পাশ্ববর্তী গ্রামের দিকে পালিয়ে যায়। পরে গাড়ি তল্লাশী করে পিছনের সীটের নিচে প্লাস্টিকের বালতির ভেতর থেকে ৫৯ লক্ষ ৬৫ হাজার ৫০০ টাকা মুল্যের ৯ হাজার ৮৮৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। –

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer