ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২/০৪/২০২৫ ৭:৫৯ এএম

কক্সবাজারের টেকনাফের খারাংখালী মহেশখালী এলাকায় যৌথ বাহিনীর অভিযানে অপহরণকারী দলের সাথে গোলাগুলির ঘটনা ঘটেছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, সোমবার সন্ধ্যা ৭ টার দিকে এ ঘটনা ঘটে। এতে মোহাম্মদ রফিক (২৭) নামে একজন গুলিবিদ্ধ হয়েছে।

ওসি গিয়াস উদ্দিন বলেন, ‌”সন্ধ্যায় ওই এলাকায় অপহরণকারী দল অবস্থানের খবরে যৌথ বাহিনী সেখানে অভিযান পরিচালনা করে। এসময় যৌথ বাহিনীকে লক্ষ্য করে গুলি ছুড়ে অপহরণকারীরা। একপর্যায়ে যৌথ বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি ছুড়ে।”

ওসি আরো বলেন, “এতে গুলিবিদ্ধ রফিককে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়েছে তার বিরুদ্ধে থানায় অপহরণের অভিযোগে একাধিক মামলা রয়েছে।

পাঠকের মতামত

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...
Single Page Footer