প্রকাশিত: ১৩/১২/২০২১ ২:৫১ পিএম

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জেলেপাড়া এলাকায় সোমবার (১৩ ডিসেম্বর) সকালে মিলন জলদাস নামের এক জেলে অতিরিক্ত মদপান করে মারা গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার রাতে জেলেপাড়া এলাকায় মিলন জলদাস মদপান করে অসুস্থ হয়ে পড়েন। গুরুতর অবস্থায় তাকে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মারা যান তিনি। জলদাস হ্নীলার সুধীর জলদাসের পুত্র।

এ ব্যাপারে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা শুনেছি অতিরিক্ত মদপানের ফলে জেলের মৃত্যু হয়েছে। বিস্তারিত ময়নাতদন্তের পর জানতে পারব।

পাঠকের মতামত

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে: উখিয়া ইউএনও

কক্সবাজারের উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ...

উখিয়ায় পিতার অবৈধ অস্ত্রের গুলিতে শিশু সন্তান গুলিবিদ্ধ: পিতা আটক

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে নিজের হাতের অবৈধ আগ্নেয়াস্ত্রের গুলিতে এক শিশু সন্তান গুরুতর আহত ...
Single Page Footer