প্রকাশিত: ২৯/০৭/২০২১ ৯:২৫ এএম

কক্সবাজারে সর্বশেষ ২৪ ঘন্টার নমুনা পরীক্ষায় ৩২ জন রোহিঙ্গাসহ আারও ৩২৪ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নতুন আক্রান্ত হয়েছেন ৩২০ জন। এছাড়াও ৪ জনের ফলোআপ রিপোর্‌ট পজিটিভ এসেছে। ‍এসব তথ্য জানিয়েছেন কক্সবাজারের সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান।

তিনি জানান, সর্বশেষ ২৪ ঘন্টা কক্সবাজার মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি ল্যাবে ১২১০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এছাড়াও জেলা সদর হাসপাতালসহ অন্যান্য হাসপাতালে র‌্যাপিড এনি্‌টজেন টেস্ট করা হয়েছে ১৮০ জনের। নতুন আক্রান্তদের মধ্যে কক্সবাজার সদর উপজেলার বাসিন্দা ৮২ জন, রামুর বাসিন্দা ১৬ জন, উখিয়ার বাসিন্দা ৩০ জন, চকরিয়ার বাসিন্দা ২১ জন, টেকনাফের বাসিন্দা ৮০ জন, পেকুয়ার বাসিন্দা ১৪ জন, কুতুবদিয়ার বাসিন্দা ৭ ও মহেশখালীর বাসিন্দা ৪২ জন। এছাড়াও উখিয়ায় বসবাসরত ১৫ জন বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক এবং টেকনাফে বসবাসরত ৬ জন মিয়ানমারের নাগরিক করোনায় আক্রান্ত হয়েছেন।

পাঠকের মতামত

কক্সবাজারে শুল্ক ফাঁকি,জাল কাগজে যন্ত্রাংশ এনে তৈরীকৃত ৩ টি বিলাসবহুল গাড়ী জব্দ

কক্সবাজারে শুল্ক ফাঁকি ও জাল কাগজপত্রের মাধ্যমে বিদেশ থেকে যন্ত্রাংশ এনে তৈরিকৃত পূর্ণাঙ্গ তিনটি বিলাসবহুল ...

রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি, শিশু নিহত, নারীসহ আহত ৬

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরে সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের গুলিতে বিদ্ধ হয়ে ...
Single Page Footer