প্রকাশিত: ২৬/০৬/২০২০ ৬:০৯ পিএম , আপডেট: ২৬/০৬/২০২০ ৬:১১ পিএম

কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড়ে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে রোহিঙ্গা ডাকাত হাকিমের দুই ভাইসহ ডাকাত দলের চার সদস্য নিহত হয়েছেন। এ সময় ৪০ হাজার পিস ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়।

শুক্রবার দুপুরে টেকনাফের হোয়াইক্যং পাহাড়ে পুলিশ অভিযান চালাতে গেলে এই ঘটনা ঘটে।

কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন ঢাকা এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত ডাকাত দলের সদস্যরা হলেন আলোচিত রোহিঙ্গা ডাকাত হাকিমের দুই ভাই বশির ও হামিদ এবং অপর দুজন হলেন রফিক ও রইঙ্গা। ঘটনাস্থল থেকে হাকিম ডাকাত পালিয়ে যান বলে জানান পুলিশ সুপার।

পুলিশ জানায়, ডাকাতদলের অবস্থানের খবর পেয়ে শুক্রবার সকাল ৮টার দিকে পুলিশ উখিয়া-টেকনাফের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালায়। পুলিশ দেখে ডাকাতরা গুলি ছুড়তে শুরু করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এতে চার ডাকাত নিহত হন। অভিযান শেষে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত জানানো হবে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...
Single Page Footer