প্রকাশিত: ১৫/০৮/২০১৮ ১২:২৭ পিএম , আপডেট: ১৬/০৮/২০১৮ ১১:২১ পিএম

চট্টগ্রাম- চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার ফিরিঙ্গি বাজার পুরাতন ব্রিজঘাট সংলগ্ন এলাকা থেকে ৫৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক তরুণীকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার রাতে নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক অংসা থোয়াই মারমার নেতৃত্বে অভিযান চালিয়ে এই তরুণীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তরুণীর নাম সেতারা বেগম (৩০)। তার পিতা মৃত হোসেন আলী, স্বামীর নাম শফিকুর রহমান। তার গ্রামের বাড়ি কক্সবাজারের টেকনাফ উপজেলায়।

অভিযান পরিচালনাকারী গোয়েন্দা পুলিশের পরিদর্শক অংসা থোয়াই মারমা জানান, গোপন সূত্রে খবর পেয়ে ফিরিঙ্গি বাজার পুরাতন ব্রিজঘাট সংলগ্ন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের অফিসের পূর্ব পার্শ্বের রাস্তা থেকে সেতারা বেগমকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি মতে তার কাছে থাকা শুটকির প্যাকেটের ভিতর অভিনব কায়দায় লুকানো ৫৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এই ঘটনায় সেতারার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে।

পাঠকের মতামত

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...