প্রকাশিত: ০৩/০৯/২০১৮ ১১:৪৩ এএম , আপডেট: ০৩/০৯/২০১৮ ১২:৪৫ পিএম

টেকনাফ প্রতিনিধি-  টেকনাফ উপজেলার চাকমারকুল এলাকায় রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড় থেকে গলাকাটা অবস্থায় তিন রোহিঙ্গা যুবককে উদ্ধার করেছে পুলিশ। তাদের গলা কেটে হত্যার চেষ্টা করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (৩ সেপ্টেম্বর) সকালে চাকমারকুলের পারিয়াপাড়ার পাহাড়ের ভেতর থেকে তাদেরে উদ্ধার করা হয়েছে। টেকনাফের হোয়াইক্যং পুলিশ চৌকির কর্মকর্তা (এসআই) দীপংকর কর্মকার  এ  তথ্য জানিয়েছেন।।

তিনি বলেন, ‘সকালে খবর পেয়ে পুলিশের একটি দল তার নেতৃত্বে ও স্থানীয়দের সহযোগিতায় সকাল ৯টার দিকে পাহাড়ের ভেতর থেকে তিন রোহিঙ্গা যুবককে গলা কাটা অবস্থায় উদ্ধার করা হয়। তাদের দ্রুত কক্সবাজার হাসপাতালে পাঠানো হয়েছে।

ওই যুবকদের গলা কেটে হত্যার চেষ্টা করা হয়েছিল। যুবকদের পরনে ছিল গেঞ্জি ও লুঙ্গি। সেখানে আরও কেউ নিখোঁজ রয়েছে কিনা তল্লাশি চালানো হচ্ছে। তবে তাদের কে বা কারা হত্যার চেষ্টা করছিল, সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।’

সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফ থানার ওসি রনজিত কুমার বড়ুয়া বলেন, ‘পাহাড়ের ভেতর থেকে গলা কাটা তিন যুবককে উদ্ধার করা হয়েছে। তারা এখনও বেঁচে আছে। চিকিৎসার জন্য দ্রুত তাদের কক্সবাজারে পাঠানো হয়েছে।’

পাঠকের মতামত

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...