উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২/০৯/২০২৩ ৮:৩১ এএম

কক্সবাজারের টেকনাফ থেকে তিন বনকর্মীকে অপহরণ করেছে পাহাড়ি সন্ত্রাসীরা। শুক্রবার (০১ সেপ্টেম্বর) বিকালে হ্নীলা ইউনিয়নের নেচার পার্কের পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

অপহৃতরা হলেন টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকার আবদুল মালেকের ছেলে মো. শাকের (২০), একই এলাকার বকছু মিয়ার ছেলে আবদুর রহমান (৪২) ও আবদু শুক্কুরের ছেলে আবদুর রহিম (৪৬)। তারা বেসরকারি সংস্থা নিসর্গের অধীনে বন পাহারাদার ছিলেন।

অপহরণের বিষয়টি নিশ্চিত করে টেকনাফ বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম সরকার বলেন, ‘পাহাড়ি এলাকা থেকে আমাদের তিন কর্মীকে অপহরণ করা হয়েছে। ধারণা করছি, পাহাড়ি সন্ত্রাসীরা তাদের ধরে নিয়ে গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় তাদের উদ্ধারের চেষ্টা করছি আমরা।’

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদনান বলেন, ‘বিকাল থেকে তিন জন বন পাহারাদার নিখোঁজ আছেন। আমাদের ধারণা, তাদের অপহরণ করেছে পাহাড়ি সন্ত্রাসীরা। তাদের উদ্ধারে বিজিবি, পুলিশ ও র‌্যাবের একটি দল পাহাড়ে আছে। এ ঘটনায় রোহিঙ্গা সন্ত্রাসীরা জড়িত বলে সন্দেহ আমাদের।’

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল ইসলাম বলেন, ‘অপহৃত তিন বনকর্মীকে উদ্ধারে পাহাড়ে কাজ চালিয়ে যাচ্ছে পুলিশ।’

হ্নীলা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) মোহাম্মদ আলী বলেন, ‘আমার এলাকার তিন বনকর্মীকে নেচার পার্ক এলাকা থেকে অপহরণ করা হয়েছে। এখন পর্যন্ত তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।’

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

রোহিঙ্গা খাদ্য কর্মসূচিতে ডব্লিউএফপির চোখ ফাঁকি দিয়ে ‘মাঈশা এন্টারপ্রাইজ’ এর হরিলুট!

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে জেনারেল ফুড এসিস্ট্যান্ট (জিএফএ) কার্যক্রমের আওতায় মানবিক ...