ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৩/০৩/২০২৫ ৪:৩৪ এএম

কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড়ে অভিযান চালিয়ে ১৮ রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। এসময় পাচার চক্রের এক দালালকে আটক করে।

বুধবার (১২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টেকনাফের বাহারছড়া কচ্ছপিয়া পাহাড়ি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গিয়াস উদ্দিন।

উদ্ধারকৃতদের মধ্যে ১১ জন নারী, ৫ জন শিশু এবং ২ জন পুরুষ।

ওসি মো. গিয়াস উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় পাহাড়ি একটি ঝুপড়ি ঘরে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে ১৮ জন রোহিঙ্গা নাগরিককে জিম্মি করে রাখা হয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশের একটি অভিযানিক দল ওই স্থানে অভিযান পরিচালনা করে একজন দালালসহ রোহিঙ্গা নাগরিকদের উদ্ধার করে।

ওসি আরও বলেন, উদ্ধারকৃত ভিকটিমদের পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে এবং আটক মানবপাচারকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকের মতামত

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...