প্রকাশিত: ২২/০৫/২০১৯ ৭:৪১ পিএম

ইয়াবার কারবার করে ছয় কোটি ৩৫ লাখ টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার অভিযোগে কক্সবাজারের টেকনাফের মো. আমিনের বিরুদ্ধে মামলা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার কমিশন থেকে এ মামলা দায়েরের অনুমোদন দেওয়া হয়েছে বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “অবৈধ সম্পদ অর্জন ছাড়াও ৩২ লাখ ৩০ হাজার টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হচ্ছে এ মামলায়।”

মো. আমিনের কোটি কোটি টাকার সম্পদের উৎস সন্ধানে ২০১৮ সালের শুরুতে অনুসন্ধান শুরু করে দুদক।

দুদকের সমন্বিত জেলা কার্যালয়-২ চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনকে ওই অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়।

দুদকের অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়, মো. আমিন টেকনাফে ‘ইয়াবা আমিন’ নামে কুখ্যাত। চট্টগ্রাম শহরের ও আর নিজাম রোডে একটি ভাড়া বাসায় পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করেন তিনি।

আমিনের স্ত্রী নাঈমা বেগমকেও ইতোমধ্যে সম্পদের হিসাব বিবরণী দাখিল করতে নোটিস পাঠিয়েছে দুদক।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...
Single Page Footer