ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯/০১/২০২৫ ৮:২৯ পিএম

তল্লাশির কথা বলে নাফ নদী থেকে আটক করে নিয়ে যাওয়া তিন কার্গো জাহাজ এখনো ফেরত দেয়নি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে বাংলাদেশ-মিয়ানমার নাফ নদীর জলসীমা নাইক্ষ্যংদিয়া থেকে জাহাজগুলো আটক করে।

মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে পণ্য নিয়ে কক্সবাজারের টেকনাফ বন্দরের আসছিল জাহাজগুলো।

জাহাজগুলোতে ৫০ হাজার বস্তা শুঁটকি, সুপারি, কফিসহ বিভিন্ন পণ্যের আনুমানিক ৪০ কোটি টাকার মালামাল রয়েছে। এসব পণ্যের আমদানিকারক শওকত আলী, ওমর ফারুক, মো. আয়াস, এম এ হাসেম, মো. ওমর ওয়াহিদসহ কয়েকজন ব্যবসায়ী।

টেকনাফ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এহতেশামুল হক বাহাদুর বলেন, মিয়ানমার থেকে তিনটি পণ্যবাহী জাহাজ টেকনাফ স্থলবন্দরে আসছিল। পথে নাফ নদীর মাঝপথে জাহাজগুলো তল্লাশির কথা বলে আটকে দেয় আরাকান আর্মি। দুদিন পার হওয়ার পরও জাহাজগুলো ছেড়ে দেয়নি তারা। মিয়ানমারের ব্যবসায়ী ও আরকান আর্মির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ‘মিয়ানমার জলসীমানা থেকে টেকনাফ স্থলবন্দরে আসার পথে পণ্যবাহী জাহাজ আটকের খবর শুনেছি। এ বিষয়ে বন্দর সংশ্লিষ্ট কেউ অবহিত করেনি। তবে বিষয়টি আমার কর্তৃপক্ষকে জানিয়ে রেখেছি।

পাঠকের মতামত

ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না হলে সাংগঠনিক সংকটের আশঙ্কাছাত্রদল ও বিএনপির ত্যাগীদের মূল্যায়নের আহ্বান সাবেক ছাত্রনেতা রাসেল মাহমুদের

কক্সবাজারের উখিয়া কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও হলদিয়া দক্ষিণ ছাত্রদলের সাবেক সভাপতি রাসেল মাহমুদ বাংলাদেশ ...

উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুর চিকিৎসায় অবহেলার অভিযোগ!

 উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (শিশু) ডা. মিথিলা কানুনগোর বিরুদ্ধে চিকিৎসায় অবহেলা, অসদাচরণ এবং ...

উখিয়ায় মন্দিরে হামলা: দুই পক্ষের ভিন্ন দাবি, তদন্তে জমি বিরোধের ইঙ্গিত

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের চেনছড়ি এলাকায় বৌদ্ধ মন্দিরে হামলা, বুদ্ধমূর্তি ভাঙচুর এবং সংখ্যালঘু পরিবারের ...

উখিয়ায় বর্জ্য থেকে হবে সার ও বিদ্যুৎ, নির্মিত হচ্ছে আধুনিক সমন্বিত প্ল্যান্ট

কক্সবাজারের উখিয়া উপজেলার দীর্ঘদিনের বর্জ্য ব্যবস্থাপনা সমস্যা সমাধানে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা (ইন্টিগ্রেটেড ওয়েস্ট ম্যানেজমেন্ট) প্ল্যান্ট ...

পালংখালী তে যুবদল নেতার ‘মাদক’ সিন্ডিকেট! ৫০ হাজার ইয়াবা ছিনতাই

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থ্যাংখালী এলাকায় ইউনিয়ন যুবদলের সহ-সাধারণ সম্পাদক রবিউল বশর ডাবলু, তার ...
Single Page Footer