উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৫/১০/২০২৬ ৬:৪১ এএম

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে ইসলামি মাহাজ দলের প্রধান মো. রফিককে গ্রেফতার করেছে এপিবিএন পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) ভোর বালুখালি পানবাজার পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক সঞ্জয় কুমার কুন্ডুর নেতৃত্বে একটি পুলিশের টিম গোপন সাংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন পুলিশের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি রিয়াজ উদ্দিন আহম্মেদ জানান, রফিকের বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে। রফিককে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।গ্রেফতারকৃত মো. রফিক উখিয়ার বালুখালি ৯ নম্বর ক্যাম্পের আইয়ুবের ছেলে।অধিনায়ক আরও জানান ,ক্যাম্প এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ, অস্ত্রধারী সন্ত্রাসী ও পরোয়ানাভুক্ত আসামিদের আটক করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৮ এপিবিএন নিয়মিত ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

পাঠকের মতামত

কক্সবাজারে অপ্রাপ্তবয়স্কদের হোটেলে থাকতে দিলে ব্যবস্থা- সংসদ সদস্য শামীম আরা স্বপ্না

কক্সবাজারের আবাসিক হোটেলে অপ্রাপ্তবয়স্কদের বয়স ও পরিচয় যাচাই না করে কক্ষ ভাড়া দিলে সংশ্লিষ্ট মালিক ...

৪ হাজার শিশুর মধ্যে স্কুলে মাত্র ৭২৯, সংকটে সেন্টমার্টিনের শিক্ষা

পর্যটননির্ভর অর্থনীতিতে স্থবিরতা, শিক্ষকসংকট ও দারিদ্র্যের চাপে বিপর্যস্ত হয়ে পড়েছে প্রবালদ্বীপ সেন্টমার্টিনের শিক্ষাব্যবস্থা। বিদ্যালয়ে যাওয়ার ...