প্রকাশিত: ১৫/০৯/২০১৮ ২:০৮ পিএম

ডেস্ক রিপোর্ট – আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে জঙ্গি গোষ্ঠী আবারও মাথাচড়া দিয়ে উঠতে পারে। দেশের প্রত্যন্ত অঞ্চলে এরা সংগঠিত হওয়ার চেষ্টা করছে বলে জানা গেছে। সূত্র জানায়, জামাআ’তুল মুজাহিদিন বাংলাদেশ-জেএমবি নব্য জেএমবি গঠন করলেও ঘাপটি মেরে থাকা পুরনো গ্রুপটি সক্রিয় হওয়ার চেষ্টা করছে। এরা দেশের উত্তরবঙ্গে বিভিন্ন পেশার আড়ালে সংঘবদ্ধ হচ্ছে। চলতি বছরে বিভিন্ন জঙ্গি সংগঠনের সদস্যদের পাশাপাশি জেএমবির বেশ কয়েকজনকে উত্তরাঞ্চল থেকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘জামাআ’তুল মুজাহিদিন বাংলাদেশ’ আন্তর্জাতিক জঙ্গি সংগঠনে রূপ নিতে আবারো চেষ্টা করছে। তাদের সংগঠনের নাম থেকে বাংলাদেশ শব্দটি বাদ দিয়েছে। এখন তাদের নাম জামাআ’তুল মুজাহিদিন। এর আগে ভারতের উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধনগর জেলার বৃহত্তর নয়ডার সুরজপুর থানা এলাকা থেকে মোশারফ হোসেন ওরফে মুসা ওরফে তেজরুল ইসলাম ওরফে রেজাউল করিম এবং রুবেল আহমেদ ওরফে মনিরুল ইসলাম নামে দুই ব্যক্তি আটক হন। তারা ভারতের গোয়েন্দাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জেএমবির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।  অপরদিকে সম্প্রতি পুলিশ সদর দপ্তরে অর্ধবার্ষিকী অপরাধ পর্যালোচনা সভায় অপরাধ পর্যালোচনা সভায় আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পটোয়ারী আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার রোধে ব্যবস্থা নেয়ার বিষয়েও গুরুত্বারোপ করেন পুলিশ প্রধান।

পাঠকের মতামত

এনসিপির গাড়িতে আবারও হামলা

এবার সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িতে হয়েছে হামলা। আজ বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে ...

মিয়ানমারের সম্মতি: ফিরছে ৩ লাখ রোহিঙ্গা, মালয়েশিয়া থেকেও ৫ হাজার

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থার মধ্যে নতুন এক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মালয়েশিয়ার ...

টেকনাফের একরামুল হত্যা : সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তৎকালীন র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট ...

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...
Single Page Footer