প্রকাশিত: ০৬/০৩/২০১৭ ১:০৮ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
নওগাঁ যাওয়ার পথে ঝড়ের কবলে পড়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদরকে বহনকারী একটি হেলিকপ্টার। পরে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় হেলিকপ্টারটি জরুরি অবতরণ করে।

জানা গেছে, দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিলের চতুর্থ মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় যোগ দিতে একটি হেলিকপ্টারে করে ঢাকা থেকে নওগাঁ যাচ্ছিলেন ওবায়দুল কাদের। তার সফরসঙ্গী হিসেবে আছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী।

সকাল সাড়ে ১০টার দিকে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় পৌঁছার পর হঠাৎ ঝড় শুরু হয়। এ সময় দেশীগ্রাম ইউনিয়নের খিরসিন আদিবাসী পল্লী এলাকায় হেলিকপ্টারটি জরুরি অবতরণ করে।

দলের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ ঢাকাটাইমসকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘আবহাওয়া খারাপ থাকায় এবং মেঘ ও কুয়াশার কারণে দিক নির্ণয় করতে না পারায় পাইলট হেলিকপ্টারটি জরুরি অহতরণ করতে বাধ্য হয়। ৪০ মিনিট পর আবহাওয়া ঠিক হলে হেলিকপ্টারটি নওগাঁও উদ্দেশে রওনা হয়।

দেশীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস জানান, ‘ঘন কুয়াশার কারণে হেলিকপ্টার জরুরি অবতরণ করে। খবর পেয়ে আমি ও তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হক ঘটনাস্থলে ছুটে যাই। মূহূর্তের মধ্যে শত শত লোক ও দলীয় নেতাকর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন। কুয়াশা কেটে গেলে তারা নওগাঁর উদ্দেশে রওনা হন।’

সংক্ষিপ্ত সময়ে ওবায়দুল কাদের দলের খোঁজ খবর নেন এবং দলকে সুসংগঠিত করতে দলের নেতাকর্মীদের দিক-নির্দেশনা দেন।

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer