অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান
অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

জয়পুরহাট প্রতিনিধিঃ 
জয়পুরহাটের পাঁচবিবিতে সামজিদা(৩২)নামে এক রোহিঙ্গা মহিলা ও তার দেড় বছরের শিশুকে আটক করেছে বিজিবি।শুক্রবার দুপুরে উপজেলার সীমান্ত ঘেঁষা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক রোহিঙ্গা মায়ানমারের রাখাইন রাজ্যের গুচিডং নয়াপাড়া রেগুয়া এলাকার।বর্তমানে উখিয়ার ২০নং ব্লকের ৮নং বালুখালি ক্যাম্পের সদস্য।এ বিষয়ে কয়া ক্যাম্পের বিজিবি সদস্যরা জানান,রোহিঙ্গা মা ও শিশুকে কয়া সীমান্ত এলাকায় ঘুরতে দেখে স্থানীয় গ্রামবাসীরা বিষয়টি জানালে ঘটনাস্থল থেকে তাদের আটক করে পাঁচবিবি থানায় সোপর্দ করেন।পুলিশ জানায় শুক্রবার সন্ধ্যায় পুলিশ হেফাজতে রোহিঙ্গা মা ও শিশুকে তাদের ক্যাম্পে ফেরত পাঠানো হবে।
পাঠকের মতামত