প্রকাশিত: ০৮/০৬/২০২০ ৯:৩১ পিএম

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও দারুল উলুম মঈনুল ইসলাম (হাটহাজারী বড় মাদরাসা) এর মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফীর শারীরিক অবস্থা আগে থেকে উন্নতির দিকে। তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

চমেক হাসপাতালের আইসিইউ সহযোগী অধ্যাপক ডা. হারুন উর রশিদ সোমবার রাত ৮টার দিকে কালের কণ্ঠকে বলেন, হঠাৎ অজ্ঞান হলে গতকাল রবিবার রাতে উনাকে (আল্লামা শফী) আইসিইউতে ভর্তি করা হয়। আজকে দুপুরে বিভিন্ন বিভাগের প্রধানদের নিয়ে গঠিত মেডিক্যাল বোর্ড বসেছিলেন। বিকেল থেকে অবস্থা উন্নতির দিকে। তার জ্ঞান ফিরেছে। শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো হয়েছে। উনি সবার জন্য দোয়া করেছেন।
জানা যায়, মাদরাসা বোর্ডের চেয়ারম্যান আল্লামা শাহ আহমদ শফী বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে রবিবার রাতে তাঁকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখান থেকে তাঁকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করান হয়। গতকাল তাঁর চিকিৎসার জন্য সাতজন বিশেষজ্ঞ চিকিৎসক ও দুইজন পরিবারের সদস্য নিয়ে নয় সদস্যের মেডিক্যাল টিম গঠন করা হয়। এ মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে আইসিইউতে তাঁর চিকিৎসাসেবা চলছে। এ ছাড়া গতকাল করোনার নমুনা পরীক্ষায় ফল নেগেটিভ এসেছে। বিকেল থেকে শারীরিক অবস্থা উন্নতির দিকে।

পাঠকের মতামত

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...
Single Page Footer