উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৬/১০/২০২২ ১০:৩৫ এএম

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সাগরে প্রবল জোয়ারে চট্টগ্রামের সীতাকুণ্ডে ভেসে এসেছে দেড় শতাধিকেরও বেশি মহিষ। উপজেলার বিভিন্ন ইউনিয়নের সাগর উপকূলে মহিষগুলো সাগরের পানিতে উদ্ধার করেছে স্থানীয়রা।

মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সাগর উপকূলে মহিষগুলো দেখে স্থানীয়রা প্রশাসনকে খবর দেয়। খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানার উপপরিদর্শক (এসআই ) মুকিব হাসান বিভিন্ন ইউনিয়ন পরিদর্শন করে ইউপি সদস্যদের মহিষগুলো দেখভাল করার দায়িত্ব দেয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৪ অক্টোবর) রাতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে প্রবল জোয়ারের পানিতে ভেসে আসে।

ধারণা করা হচ্ছে সন্দ্বীপ, হাতিয়া ও উরকিরচর থেকে মহিষগুলো ভেসে চলে আসে। সকাল থেকে উপজেলার আকিলপুর, জোড়আমতল, মদনহাট, মাদামবিবিরহাট এবং ভাটিয়ারীর সাগর উপকুল থেকে মহিষগুলো উদ্ধার করা হয়।

স্থানীয়রা আরও জানান, সাগরে আরও বহু মহিষ এখনও জোয়ারের পানিতে ভাসছে।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বলেন, আমরা খবর পেয়েছি সীতাকুণ্ডের বিভিন্ন ইউনিয়নে দেড় শতাধিকেরও বেশি মহিষ জোয়ারের পানিতে ভেসে এসেছে। বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানদের নির্দেশ দেওয়া হয়েছে মহিষগুলো উদ্ধার করে হেফাজতে রাখা হয়। পরে প্রমাণ সাপেক্ষে প্রকৃত মালিকের কাছে মহিষগুলো ফেরত দেওয়া হবে।

সূত্র: ইউএনবি, টিবিএস নিউজ

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...