প্রকাশিত: ১২/০৭/২০২০ ১১:৫৯ এএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার জেলা পুলিশের মোটরযান শাখায় যুক্ত হয়েছে আরো ২ টি শক্তিশালী সিঙ্গেল কেবিন পিকআপ। ‘মাহেন্দ্র বলেরো’ নিউ মডেলের পিকআপ ২ টি জেলা পুলিশের নিজস্ব অর্থায়নে ক্রয় করা হয়েছে। কক্সবাজার জেলা পুলিশের মটরযান শাখা এ তথ্য নিশ্চিত করেছেন।

নতুন গাড়ি দুটি পাহাড়ি এলাকায় চলাচলে বিশেষ উপযোগী ও বেশ শক্তিশালী। এর আগে কক্সবাজার জেলা পুলিশের নিজস্ব উদ্যোগে একই মডেলের আরো ৭টি পিকআপ ক্রয় করে জেলার বিভিন্ন থানা, তদন্ত কেন্দ্র ও ফাঁড়িতে সরবরাহ করা হয়ে।

এছাড়া একটি হায়েস মাইক্রোবাস ক্রয় করে কক্সবাজার জেলা গোয়েন্দা শাখাকে প্রদান করা হয়েছে। যেটি গোয়েন্দা সংস্থার কার্যক্রমে অধিকতর গতিশীলতা এনেছে।

কক্সবাজার জেলা পুলিশের মোটরযান শাখায় নতুন করে আরো ২ টি শক্রিশালী পিকআপ যুক্ত হওয়ায় জেলায় অপরাধ নিয়ন্ত্রণে কক্সবাজার জেলা পুলিশের সক্ষমতা পূর্বের যেকোন সময়ের চাইতে আরো বৃদ্ধি পাবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন-পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিপিএম (বার)।

পাঠকের মতামত

বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী সাংবাদিকতায় এগিয়ে যাওয়ার প্রত্যয়দৈনিক আজকের কক্সবাজার বার্তা গণমানুষের কন্ঠস্বর হয়েই থাকবে

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার জেলার বহুল প্রচারিত দৈনিক আজকের কক্সবাজার বার্তার প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ...

২৮ মামলার আসামি টেকনাফের নুরুল হুদার এবার দুর্নীতি মামলায় কারাদণ্ড

কক্সবাজার টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি নুরুল হুদাকে ...
Single Page Footer